সাতক্ষীরায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম

সাতক্ষীরা সদর উপজেলায় রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ৪ হাজার ৬৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরা সদরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।

উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, মুগ ও খেসারির আবাদ বাড়াতে পর্যায়ক্রমে উপজেলার ৪ হাজার ৬৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষকদের মধ্যে সরিষা চাষের জন্য জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং মুগ চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

কৃষি বিভাগের এ উদ্যোগের ফলে রবি মৌসুমে ফসলের আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধিতে কৃষকেরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত