কুর্দিস্তান আঞ্চলিক পার্লামেন্টের অধিবেশন ঘিরে অন্তর্বর্তী আদেশ জারির আবেদন নাকচ করেছে ইরাকের ফেডারেল সুপ্রিম কোর্ট। বুধবার আদালত এ রায় দেয়।
ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ)-এর কাছে পাঠানো এক বিবৃতিতে আদালত জানায়, ১৫ নভেম্বর ২০২৬ তারিখে দায়ের করা ২৬৪/ফেডারেল/অন্তর্বর্তী আদেশ/২০২৬ নম্বর মামলার আবেদন নিয়ে বিচারক মুনধির ইব্রাহিম হুসেইনের সভাপতিত্বে শুনানি অনুষ্ঠিত হয়। আদালতের সব সদস্য এতে উপস্থিত ছিলেন।
আবেদনে চলতি মাসের ৪ নভেম্বর কুর্দিস্তান আঞ্চলিক পার্লামেন্টের অধিবেশন থেকে নেওয়া সিদ্ধান্ত, কার্যক্রম ও অন্যান্য পদক্ষেপের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছিল। অধিবেশনের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে বাদীর করা মূল মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব পদক্ষেপ বন্ধ রাখার আবেদন করেন তিনি।
তবে আদালত আবেদনটি গ্রহণ করেনি। সংশোধিত দেওয়ানি কার্যবিধি আইন, ১৯৬৯-এর ৮৩ নম্বর আইনের ১৫১ ধারায় নির্ধারিত আইনি শর্ত পূরণ না হওয়ায় আবেদন খারিজ করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। আদালতের মতে, আবেদনে জরুরি পরিস্থিতির যথাযথ ভিত্তি পাওয়া যায়নি। একই সঙ্গে অন্তর্বর্তী আদেশের মাধ্যমে মূল মামলার বিচারিক বিষয়বস্তু প্রভাবিত করা যাবে না।
আদালত আরও জানায়, সংবিধানের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী এ সিদ্ধান্ত সব কর্তৃপক্ষের জন্য বাধ্যতামূলক।
সূত্র: ইরাকি নিউজ এজেন্সি
শিল্পনগরী ও বিমানবন্দর চালুর দাবি আল-হাকিমের
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সুড়ঙ্গ ধ্বংসের দাবি ইসরায়েলের