‘গ্র্যান্ড থেফট অটো’ (জিটিএ) ও ‘রেড ডেড রিডেম্পশন’ গেম তৈরির কাজে যুক্ত ছিলেন রকস্টার গেমসের এক সাবেক ডেভেলপার। এবার তিনি ইসলাম ধর্মের পবিত্র হজযাত্রা নিয়ে তৈরি করছেন নতুন ভিডিও গেম ‘দ্য লাস্ট পিলার: হজ’ (The Last Pillar: Hajj)।
গেমটিতে খেলোয়াড়কে একজন পরিচ্ছন্নতাকর্মীর ভূমিকায় দেখা যাবে। তাঁর কাজ হবে পবিত্র স্থানগুলোর পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ করা, হাজিদের হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে পেতে সহায়তা করা এবং তাঁদের প্রয়োজনীয় সেবা দেওয়া।
গেমটির মূল ভাবনায় হজের অভিজ্ঞতাকে তুলে ধরা হয়েছে বিশ্বাস, সহমর্মিতা ও মানুষের সেবার মধ্য দিয়ে। এখানে যুদ্ধ, প্রতিযোগিতা কিংবা সংঘাতের পরিবর্তে হাজিদের পাশে দাঁড়ানো এবং পবিত্র স্থানগুলোর দেখভাল করাই হবে খেলোয়াড়ের প্রধান দায়িত্ব।
হজের মতো একটি ধর্মীয় ও আধ্যাত্মিক অভিজ্ঞতাকে ভিডিও গেমের মাধ্যমে ভিন্নভাবে তুলে ধরার উদ্যোগ হিসেবে ‘দ্য লাস্ট পিলার: হজ’ আলোচনায় এসেছে।
মুক্তির আগেই ১৫০ কোটি ডলারের বেশি আয় করলো জিটিএ ৬