কাতাইব হিজবুল্লাহর ঘাঁটি জুরফ আল-সাখরে ইরাকি বাহিনী মোতায়েন

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম

ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর শক্ত ঘাঁটি জুরফ আল-সাখরে শুক্রবার (২০ নভেম্বর) ইরাকি নিরাপত্তা বাহিনী মোতায়েন হতে যাচ্ছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইরানের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র মিত্রের সঙ্গে উত্তেজনা কমাতে একটি সমঝোতা চুক্তির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর আগে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি নিরাপত্তা বাহিনীকে কাতাইব হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালানোর প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন। কর্মকর্তাদের অভিযোগ, গোষ্ঠীটি রাষ্ট্রীয় মালিকানাধীন তেল চোরাচালানের একটি নেটওয়ার্ক পরিচালনা করছে। এর মাধ্যমে শত শত কোটি ডলারের তেল থেকে মুনাফা করেছে তারা। তবে কাতাইব হিজবুল্লাহ এ অভিযোগ অস্বীকার করেছে।

সমঝোতা অনুযায়ী, কাতাইব হিজবুল্লাহর সদস্যরা দেশের অন্য এলাকায় সরে যাবে বলে আশা করা হচ্ছে।

এসজেড/ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত