ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আবারও বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে; কোনো ‘অপরাধী বিদেশির’ হাতে নয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাম্মদ আকরামিনা বলেন, ‘এটি হরমুজ প্রণালি, ইরানের শক্তির ভূগোল।’
তিনি আরও বলেন, ‘এখানে ইরানি জাতির সন্তানেরাই নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব প্রয়োগ করছেন, দুর্নীতিগ্রস্ত ও অপরাধী বিদেশিরা নয়।’ তবে ‘অপরাধী বিদেশি’ বলতে তিনি নির্দিষ্ট করে কাদের বুঝিয়েছেন, তা উল্লেখ করেননি।
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবসান ঘটাতে বিভিন্ন পর্যায়ে চলা কূটনৈতিক আলোচনায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ অন্যতম প্রধান বিরোধের বিষয় হয়ে রয়েছে। ইরানের দাবি, জলপথটির নিয়ন্ত্রণ তাদের হাতে এবং এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়টি তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করতে হবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র সামুদ্রিক অবরোধ আরোপ করেছে। ওয়াশিংটনের দাবি, তাদের যুদ্ধজাহাজ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকারসহ অন্যান্য জাহাজ চলাচলে নিরাপত্তা দিচ্ছে।
আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি আসছে বাংলাদেশে