লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

লালমনিরহাটে ট্রাক-ভটভটি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ সময় একটি গরুও মারা গেছে। রোববার (২২ নভেম্বর) সকালে লালমনিরহাট সদর উপজেলার রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে একটি ট্রাকের সাথে গরুবোঝাই নছিমন ও একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি পরিবহনই সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন গরু ব্যবসায়ী ফজলুল হক (৪৭)। তিনি সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার বাসিন্দা। পরে গুরুতর আহত ইমদাদুল হক (৪৫) নামে মোটরসাইকেল আরোহীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এমদাদুল সদর উপজেলার কুলাঘাট এলাকার বাসিন্দা।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত  রেজাউল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,  দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হন। আহত অপর ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জেএম
আরও পড়ুন