উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে অনুভূত এ কম্পনে অনেকের ঘুম ভেঙে যায়। হঠাৎ কম্পনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টার দিকে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিক হিসাবে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার প্রায় ৯ কিলোমিটার দূরে।
বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় এ ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।