হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসির দাবি, ‘নিয়ম লঙ্ঘনকারী’ হিসেবে চিহ্নিত জাহাজ তিনটি নৌমাইনে আঘাত হানার পর আগুন ধরে যায়। এর মধ্যে দুটি জাহাজ প্রণালির পূর্বাঞ্চলে মাইনে আঘাত করে। শক্তিশালী বিস্ফোরণের ফলে তিনটি জাহাজেই আগুন ছড়িয়ে পড়ে।
ইরানি বাহিনী আরও দাবি করেছে, জাহাজগুলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নিরাপত্তা ও আকাশপথে পাহারার আওতায় ছিল।
তেহরান থেকে আল জাজিরার সাংবাদিক তোহিদ আসাদি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন।