যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়াই যেকোনো সময় ইরানে হামলা চালানোর সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়াই ইরানে শক্তিশালী হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কান-এর বরাতে জানা গেছে, ডেফরিন বলেছেন, ইরান এখনো ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। ইসরায়েলকে ধ্বংস করার বিষয়ে ইরানের যে লক্ষ্য বা ধারণা রয়েছে, তা এখনো শেষ হয়ে যায়নি।
২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে নিয়মিত হুমকি-পাল্টা হুমকির ঘটনা ঘটছে। এর আগে গত সেপ্টেম্বরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান ইসরায়েলে হামলা চালালে দেশটির সামরিক বাহিনী ইরানকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া এবং অন্ধকারে নিমজ্জিত’ করার মতো হামলা চালাবে।
সূত্র: আল-জাজিরা
এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াং ফেরায় কেন উচ্ছ্বসিত নেতানিয়াহু?