নিষেধাজ্ঞা-যুদ্ধেও থামেনি ইরানের অগ্রগতি: পেজেশকিয়ান

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০২:০০ পিএম

নিষেধাজ্ঞা ও যুদ্ধের নানা বাধা সত্ত্বেও ইরান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন একটি নগর রেলপথের প্রথম পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পেজেশকিয়ান দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, শত্রুরা ইরানের অগ্রগতি চায় না। তবে নিজেদের মতপার্থক্য দূরে রেখে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের অভ্যন্তরীণ সক্ষমতা ও জনগণের অংশগ্রহণের ওপর নির্ভর করে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে শক্তভাবে এগিয়ে যেতে হবে।

পেজেশকিয়ান আরও বলেন, নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে শত্রুরা দেশের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে। তারপরও ইরান উল্লেখযোগ্য অর্জন অব্যাহত রেখেছে।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন