রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনায় এক আইনজীবী আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার পর একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন আইনজীবীরা। তবে বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা বলেন, স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। তাঁদের প্রতিহত করতে আইনজীবীরা প্রস্তুত রয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, বেলা ১১টা ১৯ মিনিটের দিকে সিএমএম আদালতের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনার পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত, ঘটনার উদ্দেশ্য এবং জিজ্ঞাসাবাদে থাকা ব্যক্তির সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ।
খাবারের দাম বাড়ার জন্য ট্রাম্পের ‘অবৈধ ইরান যুদ্ধ’কে দায়ী করলেন মার্কিন সিনেটর