শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী ও শিশুসন্তানকে হত্যাচেষ্টা এবং শ্যালিকাকে হত্যার দায়ে সালাহ উদ্দিন নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

আদালত ও মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী রায়না বেগম এবং তার ছয় মাসের শিশুসন্তানকে কুপিয়ে গুরুতর আহত করেন সালাহ উদ্দিন। এ সময় বোনকে বাঁচাতে এগিয়ে গেলে শ্যালিকা মনি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন তিনি।

মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুল মতিন চৌধুরী বলেন, এ রায়ের মধ্য দিয়ে বাদী পক্ষ ন্যায়বিচার পেয়েছে।

 

জেএম
আরও পড়ুন