হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম জানিয়েছেন, শুক্রবার (২৭ নভেম্বর) ইসরায়েলি সামরিক বাহিনীর একটি হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়ার ছেলে।
তিনি রয়টার্সকে জানান, ভোরের এক বিমান হামলায় ইজ্জেলদিন আল-হাইয়া ও তাঁর পরিবার বেঁচে গেছেন। হামাস সূত্র জানিয়েছে, ওই হামলায় হাইয়ার পুত্রবধূসহ বেশ কয়েকজন আহত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নাইম জানান, ১৯৯৭ সালে জন্মগ্রহণকারী ইজ্জেলদিন আল-হাইয়া হলেন হামাসপ্রধানের একমাত্র জীবিত ছেলে; তাঁর অন্য চার ছেলে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন। নাইম আরও বলেন, শুক্রবারের ওই হামলায় প্রয়াত এক ছেলের পরিবারও বেঁচে গেছে।
হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী একটি আবাসিক ফ্ল্যাটে হামলা চালিয়েছে এবং তারা এই আক্রমণকে হাইয়ার বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের দেওয়া হুমকির সঙ্গে যুক্ত করেছে।
হামাস অভিযোগ করেছে, ইসরায়েল ২০২৫ সালের গাজা যুদ্ধবিরতি চুক্তি নস্যাৎ করার চেষ্টা করছে এবং তাদের অব্যাহত হামলার পরিণতির সম্পূর্ণ দায়ভার ইসরায়েলকেই নিতে হবে।
নাইম জানান, ইজ্জেলদিন হলেন হামাম খলিল আল-হাইয়ার যমজ ভাই, যিনি ২০২৫ সালে কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছিলেন।
জুলাই মাসে হামাসের শীর্ষ নেতা নিযুক্ত হওয়া খলিল আল-হাইয়া কাতারের ওই হামলায় নিজেও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন। ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১০ জন নিহত হওয়ার পর বৃহস্পতিবার তিনি সম্ভাব্য প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিলেন।
আইজেনকোট জোটে যেতে হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা আব্বাসের!
৮ বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ