নোয়াখালী প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক বলেছেন, সরকারের মাথা ঘুরপাক খাচ্ছে। ক্ষমতা হারানোর চিন্তায় তারা এখন মামলার রায় দিয়ে নেতাকর্মীদের জব্দ করতে চাচ্ছে।
বুধবার (১১ অক্টোবর) নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ফরমায়েশি রায় বাতিলের দাবির প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে তিনি অতি দ্রুত বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে কঠোর হুশিয়ার উচ্চারণ করেন।

