নওগাঁর পোরশায় খাদ্যমন্ত্রী

সমৃদ্ধ দেশ গঠনে কৃষকের ভূমিকা অনেক বেশি

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৬:৪৪ পিএম

নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষকরা কৃষির উৎপাদন বাড়িয়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছেন। কৃষি প্রণোদনা দিয়ে সরকারও কৃষকদের পাশে আছে। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কৃষকদের ভূমিকা অনেক বেশি। 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

কৃষক যেন সহজে সরকারের কাছে ধান বিক্রি করতে পারে তার জন্য স্টিল সাইলো নির্মাণ করা হচ্ছে। মজুত ক্ষমতা বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে আরও ২০০ পেডি সাইলো নির্মাণের উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

সাধন চন্দ্র মজুমদার বলেন, শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নয়, পিছিয়ে পড়া সব জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানারকম ভাতা দিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে।

এরপর মন্ত্রী সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ৬৬৬ পরিবারের মধ্যে ১৩ হাজার ৩২০টি মুরগি বিতরণ করেন।

NC
আরও পড়ুন