ধোবাউড়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৯:২৯ পিএম

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেয়াজ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই সহযোগিতা প্রদান করা হচ্ছে।

বুধবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. জুবায়ের।

এতে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার তুষার, মৎস্য কর্মকর্তা দৌলত উল্লাহ মুরাদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিন প্রমুখ। বিনামূল্যে বীজ ও সার পেয়ে খুশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা। 

AH
আরও পড়ুন