কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে নানা কর্মসূচির মাধ্যমে জেলহত্যা দিবস পালন করা হচ্ছে। জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন যথাযথ মর্যাদায় দিবসটি পালন করছে।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা শহীদ সৈয়দ নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এতে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া প্রমুখ।
পরে জেলা মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ও জেলা যুব মহিলা লীগের নেতৃত্বে নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

