ক্রীড়া প্রতিবেদক: বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অধিনায়ক সাকিব। লঙ্কান শিবিরে প্রথম ওভারেই আঘাত হেনেছেন শরীফুল। তার বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন পেরেরা। দুর্দান্ত ডাইভে ক্যাচটি লুফে নেন মুশফিক। চার রানে ফিরে যান কুশল পেরেরা।
এই রিপোর্ট লেখার সময় ১১ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে ৬৬ রানে ব্যাট করছে শ্রীলঙ্কা।

