কাবা চত্বরে প্রবেশে নতুন নিয়ম

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৫:২২ পিএম

রমজানে ওমরাহ পালনকারি মুসল্লিরা যেন নির্বিঘ্নে কাবা চত্বরে প্রবেশ করতে পারেন সেই ব্যবস্থা করেছে সৌদি আরব।

দুই পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ এক নির্দেশনায় জানায়, রমজানে ওমরাহ পালনের জন্য আগতরা ছাড়া অন্য সাধারণ মুসল্লিরা নামাজ ও ইবাদতের জন্য কাবা চত্বরে প্রবেশ করতে পারবেন না।

কাবা চত্বরে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেন। অনেকে নামাজ শেষে সেখানেই বসে ইবাদত করেন। এতে ওমরাহ পালনে আসা আগতরা কাবা চত্বরে ঢুকতে গিয়ে বিড়ম্বনায় পড়েন। এজন্য কাবা চত্বরের নিয়ন্ত্রণে নিয়োজিত থাকা কর্মীরা শুধু ওমরাহ পালনকারীদের চত্বরে প্রবেশের সুযোগ দেবেন।

বছরের অন্য সময়ের তুলনায় রমজানে মুসল্লির সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। এতে ওমরাহ করতে আসা অনেক মুসল্লি কাবা চত্বর বা মাতাফ অংশে তাওয়াফের সুযোগ থেকে বঞ্চিত হন। ওমরাহ পালন করতে আসা মুসল্লিরা যেন নির্বিঘ্নে ও সহজে ওমরাহ করতে পারেন সে জন্যই নতুন নিয়ম কার্যকর করেছে দেশটি। সূত্র: আরব নিউজ।

WA/SA
আরও পড়ুন