এবার প্রকাশ্যে আসছেন দীপিকা

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৬:৩০ পিএম

হাসপাতাল থেকে বাড়ি ফিরে নবাগতকে নিয়ে রীতিমত ঘরবন্দি রয়েছেন দীপিকা পাডুকোন। গত ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরে রণবীর সিংকে প্রকাশ্যে দেখা গেলেও দীপিকাকে আর দেখা যায়নি। নিজেকে রেখেছেন ক্যামেরার বাহিরে।  

এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাতৃত্বকাল নিয়ে রসিকতা করে বেশ কিছু পোস্ট করছেন দীপিকা, তবে কোথাও নিজের কোনো ছবি দেননি তিনি। অবশেষে অনুরাগীদের অপেক্ষার অবসান হতে চলেছে। মা হওয়ার পর প্রথম প্রকাশ্যে আসতে চলেছেন এই নায়িকা।

ভারতীয় গণমাধ্যমের খবর, ‘সিংহাম এগেইন’ ছবির ঝলক প্রকাশের অনুষ্ঠানে নাকি আসতে চলেছেন দীপিকা। আগামী ৭ অক্টোবর মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানী কালচারাল সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে শোনা যাচ্ছে। নায়িকার ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, এই অনুষ্ঠানে করা হচ্ছে জাঁকজমক আয়োজন। সেখানে উপস্থিত থাকবেন রণবীর সিং, অজয় দেবগন, অক্ষয় কুমার, কারিনা কাপুর ও টাইগার শ্রফ।

তবে এই অনুষ্ঠানের আকর্ষণের কেন্দ্রে দীপিকা পাড়ুকোন। যেহেতু মা হওয়ার পরে তাকে দেখার জন্য মুখিয়ে অনুরাগীরা।

অন্তঃসত্ত্বা অবস্থায় এই ছবির শ্যুটিং করছিলেন দীপিকা। ছবির ট্রেলারের জন্যও বহুদিন ধরে অপেক্ষা করেছিলেন দর্শকেরা। আগামী ১ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।

 

HK/RH
আরও পড়ুন
সর্বশেষপঠিত