সেনাবাহিনীকে কাজ দিতে বুধবার বৈঠকে সিদ্ধান্ত হবে: জবি উপাচার্য

‘শিক্ষার্থীদের আন্দোলনের ফলেই আমাদের এই কার্যক্রম আরও সহজ ও ত্বরান্বিত হয়েছে। বৈঠকে আমরা বিবি সেক্টরে আমাদের দাবির অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব।’

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৪:৪০ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, আগামী বুধবার (১৫ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে শিক্ষামন্ত্রণালয়, ইউজিসি ও সেনা কর্মকর্তাদের বৈঠক হবে। সেখানে সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দিতে রুপরেখা এবং ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, ‘আমরা ইউজিসির সাথে আগেই কমিটমেন্ট ছিলাম সেনাবাহিনীকে কাজ দেয়ার ব্যাপারে।’

সচিবালয়ের মিটিং শেষে সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জবির উপাচার্য এসব কথা বলেন ।

ড. রেজাউল করিম বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের ফলেই আমাদের এই কার্যক্রম আরও সহজ ও ত্বরান্বিত হয়েছে। বৈঠকে আমরা বিবি সেক্টরে আমাদের দাবির অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব।’

দাবিগুলো হলো

১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। প্রয়োজনে স্পেশাল মিটিংয়ের মাধ্যমে তা সম্পূর্ণ করতে হবে এবং ভিজ্যুয়ালভাবে সকলের সামনে তা উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকাবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেয়ার নাম করে কোনো প্রকার দীর্ঘসূত্রতার বন্দোবস্ত করা চলবে না।

২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।

৩. যত দিন অবধি আবাসন ব্যবস্থা না হয়, তত দিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

RA
আরও পড়ুন