আ. লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৬:৩২ পিএম

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের মৃত্যু হয়েছে ঢাকায় এবং ভারতের দিল্লিতে দাফন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর রমনার বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। যা দক্ষিণ এশিয়ায় ইতিহাস হয়ে থাকবে

বিএনপির এই নেতা আরও বলেন, বৈশাখী শোভাযাত্রা, মেলা, পান্তা–এসব আমাদের সংস্কৃতির অংশ, যা নষ্ট করার জন্য মঙ্গল শোভাযাত্রার প্রচলন শুরু করে আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, এ দেশে সব জাতি-ধর্মের মানুষ এক সঙ্গে এসব সংস্কৃতি পালন করবে, এর মধ্যে ধর্ম চর্চাকে আনা যাবে না। যারা সংস্কৃতিকে নষ্ট করবে তাদের বিদায় করতে হবে।

AA/AHA
আরও পড়ুন