নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে: মোমিনুল আমিন

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৩:৫৮ এএম

নির্বাচন নিয়ে যে সংশয় ছিলো তা কেটে গেছে প্রধান উপদেষ্টার ভাষণের মধ্যদিয়ে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন। বুধবার (৬ আস্ট) ঢাকা মহানগরে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মোমিনুল আমিন বলেন, জুলাই ঘোষণাপত্রে ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোর যে আত্মত্যাগের ইতিহাস ও অবদানকে যথাযথভাবে তুলে ধরা হয়েছে। জুলাই ঘোষণাপত্রকে আমরা স্বাগত জানাই সেই সঙ্গে প্রধান উপদদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে কিছু সংগঠনের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। আমরা মনে করি এই জুলাই ঘোষণাপত্র ছিলো আগামীর বাংলাদেশের রূপরেখা। এটার আলোকেই আমরা আগামীর বাংলাদেশকে গড়তে চাই। যারাই জনগণের রায়ে নির্বাচিত হবে, তারাই এই ঘোষণাপত্র বাস্তবাযন ও জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেবেন। জুলাই যোদ্ধারা আমাদের বীর, তাদেরকে আমরা আইনি সুরক্ষা প্রদান করতে চাই।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, অনেকগুলো বিষয়ে অনেকের আপত্তি ছিলো। জনগণের কাছে যান, ম্যান্ডেটে রাখুন, জনগণের রায় পেলে আপনারা বাস্তবায়ন করবেন।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় বদ্ধ পরিকর। আমরা আশা করছি, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই ফেব্রুয়ারি মাঝামাঝিতে নির্বাচন দেবেন। সেই অনুযায়ী দ্রুতই প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেবেন। নির্বাচন নিয়ে যে সংশয় ছিলো তা কেটে গেছে।

KHK
আরও পড়ুন