‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’- এ শ্লোগানে ঝিনাইদহে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে যুব ভবনের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সভা শেষে ১৩ জন প্রশিক্ষিত যুবদের মাঝে ২১ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া প্রশিক্ষিত ও সফল যুব উদোক্তাদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
এর আগে যুব ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
ভৈরবে ট্রেনে থামিয়ে অভিযান, ২৮ কেজি গাঁজা উদ্ধার 
