বিনা খরচে প্রবাসী কর্মীদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেবে সরকার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম

প্রবাসী কর্মীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেয়াও হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে প্রবাসীদের মরদেহ বিমানবন্দর থেকে নিজ নিজ বাড়িতে বিনামূল্যে প্রেরণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসী‌দের মর‌দেহ আনার জন্য এরইমধ্যে ৩টি গাড়ি আছে। আজ আরও ২টি যুক্ত হয়েছে। এর ফলে প্রবাসীদের মরদেহ দ্রুততম সময়ে পৌঁছানো সম্ভব হবে।

এক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে তা নিরসনে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

উ‌ল্লেখ্য, বিমান বাংলা‌দেশ এয়ারলাইন্স আগে বিনামূল্যে প্রবাসীদের মরদেহ পরিবহন করত। ত‌বে বর্তমা‌নে এই সেবা বন্ধ র‌য়ে‌ছে।

SN
আরও পড়ুন