ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১০:০৬ পিএম

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসএক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, নিহতদের মধ্যে দুজন ব্রাহ্মণবাড়িয়া এবং একজন ফেনী জেলার বাসিন্দা। প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে জানা গেছে, মৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ তারেক (পাসপোর্ট নং: EL-0875891) ও মো. সাব্বির এবং ফেনীর মেহেদী হাসান (পাসপোর্ট নং: A18633961)।

ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার ফলে তাদের মৃত্যু হয়েছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।

নিহতদের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। পাশাপাশি মরদেহ দেশে পাঠানো এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার কথাও জানানো হয়েছে।

AS/AHA
আরও পড়ুন