জবিতে তরুণ লেখক সংঘের নতুন কমিটি গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে সাদিয়া সুলতানা রিমি এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মোসাববীর হোসেনকে মনোনীত করা হয়েছে।

ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজম খান এবং সংগঠনের উপদেষ্টা ইসরাফিল আলম রাফেলের যৌথ স্বাক্ষরে নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী আরাফাত হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন এবং অর্থ সম্পাদক আতিয়া তাহিরা ইতুমনি।

এ ছাড়া দপ্তর সম্পাদক মো. আরিফুল ইসলাম রাফি, প্রচার সম্পাদক লাবনী আক্তার শিমলা, প্রশিক্ষণ সম্পাদক মো. রিশাদ আহমেদ, পাঠচক্র ও প্রকাশনা সম্পাদক মো. আসাদুজ্জামান, তথ্য সম্পাদক আহমেদ রাফিদ এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. কামরুল হাসানকে মনোনীত করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, তরুণ লেখকদের লেখনী ও সৃজনশীল কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় তরুণ লেখক সংঘকে আরও সক্রিয় ও সমৃদ্ধ করতে তারা কাজ করবেন।