হুথিদের বিরুদ্ধে ইয়েমেন সেনাবাহিনীর সামরিক অভিযান শুরু

মারিব ও হাদরামউত প্রদেশের সেনা ক্যাম্পে রক্তক্ষয়ী হামলার কড়া জবাব দিতে হুথিদের বিরুদ্ধে বহুমাত্রিক সামরিক অভিযান শুরু করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। 

শনিবার সেনা সূত্রে এই সমন্বিত অভিযানের খবর নিশ্চিত করা হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, বিদ্রোহী হুথিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ও সরঞ্জাম লক্ষ্য করে জোরালো হামলা চালানো হচ্ছে। 

বিদেশি শক্তির সহায়তায় হুথিরা দেশকে আঞ্চলিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলেও তিনি তীব্র অভিযোগ জানান।

তিনি সতর্ক করে বলেন, অর্থনীতি ধ্বংস ও সাম্প্রদায়িকতা ছড়ানোর এই অশুভ প্রক্রিয়া না থামলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। 


উল্লেখ্য, সম্প্রতি মারিব ও হাদরামউতে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ১৭ জন সেনাসদস্য প্রাণ হারানোর পর এ অভিযান শুরু হলো।

সূত্র: আনাদোলু এজেন্সি