যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা বাস্তবায়ন কঠিন হলেও সম্ভব: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের বাস্তবায়ন সহজ নয়, তবে তা অসম্ভবও নয়। তার মতে, নানা জটিলতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এই প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার সুযোগ এখনও রয়েছে।

এক হামাস নেতার সঙ্গে বৈঠকে গালিবাফ বলেন, কূটনীতি ও আলোচনার মাধ্যমেই সামরিক অচলাবস্থার গিঁট খুলতে হবে এবং যোদ্ধাদের অর্জনকে সংরক্ষণ ও আরও সুসংহত করতে হবে।

তিনি ইঙ্গিত দেন, শুধুমাত্র সামরিক পন্থায় নয়, রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেও সংকট মোকাবিলার পথ খুঁজতে হবে।

আইএসএনএর বরাতে গালিবাফ বলেন, ‘সমঝোতা স্মারক বাস্তবায়নের পথে রয়েছে। এর বাস্তবায়ন কঠিন, কিন্তু সম্ভব।’

তার এই বক্তব্যকে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান জটিলতা এবং একই সঙ্গে আলোচনার পথ খোলা রাখার বার্তা হিসেবে দেখা হচ্ছে। সূত্র: ডন