যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগাচ্ছে ইরান

'যুদ্ধবিরতিতে যুদ্ধপ্রস্তুতি জোরদার করছে ইরান'

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৪:৪৫ পিএম

যুদ্ধবিরতির সময়কে সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, যুদ্ধবিরতির এই সময়টুকু সশস্ত্র বাহিনীর যুদ্ধপ্রস্তুতি আরও জোরদারে ব্যবহার করা হচ্ছে।

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষের যেকোনো ভুল পদক্ষেপের জবাব হবে কঠোর ও চূড়ান্ত।

আকরামিনিয়া বলেন, যুদ্ধবিরতির সুযোগে ইরান তার সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা করা হবে না এবং একটি মুহূর্তও নষ্ট করা হবে না।

তিনি বলেন, শত্রুরা যদি কোনো ভুল করে, তাহলে ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তারা অবশ্যই বিধ্বংসী ও সিদ্ধান্তমূলক জবাব পাবে।

গত ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর শুরু হওয়া কয়েক সপ্তাহের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো এবং বেসামরিক বিভিন্ন স্থাপনায় হাজার হাজার বিমান হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এসব হামলায় দেশটিতে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত