হরমুজে ট্রানজিট ফি'র বিপক্ষে বাহরাইন

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজকে কোনো ফি বা বিশেষ অনুমতি ছাড়াই চলাচলের সুযোগ দিতে হবে বলে জানিয়েছে বাহরাইন। কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথে নৌচলাচল নিয়ে যেকোনো নতুন ব্যবস্থা গ্রহণের আগে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সব সদস্য রাষ্ট্রকে সম্পৃক্ত করারও দাবি জানিয়েছে দেশটি।

বাহরাইন সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে নৌচলাচলসংক্রান্ত যেকোনো ব্যবস্থা অবশ্যই আন্তর্জাতিক সমুদ্র আইনবিষয়ক ১৯৮২ সালের জাতিসংঘ সনদের ভিত্তিতে হতে হবে। পাশাপাশি এ ধরনের ব্যবস্থাকে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার অনুমোদন নিতে হবে।

বাহরাইন বলেছে, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো ফি আরোপ বা অনুমতিপত্রের বাধ্যবাধকতা থাকা উচিত নয়। কৌশলগত এই জলপথে নৌচলাচল নিয়ে যেকোনো প্রস্তাব বাস্তবায়নের ক্ষেত্রে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সব সদস্য দেশের অংশগ্রহণ নিশ্চিত করাও জরুরি।

দেশটির সরকার আরও বলেছে, আন্তর্জাতিক আইন ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার অনুমোদনের ভিত্তিতেই হরমুজ প্রণালির নৌচলাচলসংক্রান্ত যেকোনো নতুন ব্যবস্থা গ্রহণ করতে হবে। সূত্র: ডন