রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিএমপির চেকপোস্ট

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ পিএম

ঢাকা মহানগরীর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আজ  বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে চেকপোস্ট ব্যবস্থা আরও জোরদার করেছে। এর অংশ হিসেবে আজ বিকেল ৪টা থেকে মহানগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তেজগাঁও বিভাগের বসিলা, লালবাগ বিভাগের বাবুবাজার, ওয়ারী বিভাগের পোস্তগোলা ব্রিজ, মাতুয়াইল ইউ-লুপ ও স্টাফ কোয়ার্টার, মতিঝিল বিভাগের বাসাবো রোড (কমলাপুর), মিরপুর বিভাগের গাবতলী, গুলশান বিভাগের ৩০০ ফিট এলাকা এবং উত্তরা বিভাগের আব্দুলাপুর ব্রিজ, কামারপাড়া ও ধৌড় ব্রিজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

ডিএমপি জানিয়েছে, মহানগরবাসীর জানমাল রক্ষা এবং যেকোনো ধরনের অপরাধ দমনে চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। জনসাধারণকে পুলিশের কাজে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত