মাঝরাতে মিরপুরে বহুতল ভবনে আগুন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ এএম

রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে একটি ১০ তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থার নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার শাহজাহান ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, মিরপুর সাড়ে ১১ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

HN
আরও পড়ুন