কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৬ এএম

রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টি এলাকার একটি পাঁচতলা ভবনে লাগা আগুন এক ঘণ্টার বেশি সময় পরে নিয়ন্ত্রণে এসেছে। 

সোমবার রাত ১০টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে রাত ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস এক বার্তায় জানায়, পাঁচতলা ভবনের তিন, চার ও পাঁচতলার কোনো কোনো অংশে আগুন লাগে। আগুনের খবর পেয়ে রাত ১০টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৯টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও কেউ হতাহত হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ভবনটির দ্বিতীয় ও পঞ্চম তলায় ডায়াপারের গুদাম রয়েছে। ভবনের আশপাশে রয়েছে কাঠের দোকান।

HN
আরও পড়ুন