ডেমরায় আড়াই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

আপডেট : ৩১ মে ২০২৬, ১১:১৮ এএম

রাজধানীর ডেমরা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ওয়ার্ড বয় নুর নবীকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার বিকেলে ডেমরার সারুলিয়া এলাকার শামসুল হক জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটিকে ধর্ষণচেষ্টার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা অভিযুক্ত নুর নবীকে ধরে পুলিশে সোপর্দ করে। নুর নবী বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার সিন্নিরচর গ্রামের মৃত শহীদ শিকারীর ছেলে এবং ওই হাসপাতালেই দীর্ঘ দিন ধরে ওয়ার্ড বয় হিসেবে কাজ করছিল।

এই ঘটনায় শুক্রবার দিবাগত গভীর রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ডেমরা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ নুর নবীকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একটি হাসপাতালে আড়াই বছরের শিশুর সঙ্গে এমন জঘন্য আচরণ নৈতিক অবক্ষয়ের চরম সীমা। অপরাধীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মামলা হওয়ার পরপরই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

NB
আরও পড়ুন