মধ্যরাতে রাজধানীতে ১৪ তলা ভবনে আগুন

আপডেট : ২৭ জুন ২০২৬, ০২:১৮ এএম

মধ্যরাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে একটি ১৪ তলা আবাসিক ভবনে আগুন লেগেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিক হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে আগুন লাগে বলে খবর পায় ফায়ার সার্ভিস। 

পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর সূত্র জানায়, কাঁটাবনে ১৪ তলা বিশিষ্ট একটি ভবনের ১২ তলায় দুটি ফ্লাটে আগুন লাগে। পরে পলাশী ইউনিটের দুটি দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।    

HN
আরও পড়ুন