দাবি না মানলে আজ ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৪:২৩ এএম

বুধবারের (১৫ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবি আদায়ে কঠোর আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। 

দাবি পূরণ না হলে আজকের পরীক্ষা শেষে বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে সরাসরি ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনে অবরোধ তুলে নেওয়ার সময় আন্দোলনকারীদের পক্ষে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মিরাজ আনুষ্ঠানিকভাবে এই নতুন কর্মসূচির ঘোষণা দেন। 

তিনি জানান, দাবি আদায়ে শিক্ষার্থীরা বুধবারের পরীক্ষায় অংশ নিলেও তা হবে সম্পূর্ণ অনিচ্ছাসত্ত্বেও।

মঙ্গলবার বিকেলে সায়েন্স ল্যাব মোড় থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 

প্রতিকূল আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা পুনরায় নেওয়া এবং পরবর্তী পরীক্ষাগুলো স্থগিত করার দাবিতে শিক্ষার্থীরা এখনো অনড় অবস্থানে রয়েছেন।

HN
আরও পড়ুন