রাজধানীর নতুনবাজার এলাকায় বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মো. শাহীন (২৪) ও তার ভাগনি হাফছা (৮)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৪ জুলাই) সকাল ৬টার দিকে শাহীনের মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাফছা।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে নতুনবাজারের ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শাহীন, তার ভাগনি হাফছা এবং শাহীনের স্ত্রী ফাহিমা আক্তার (২১) দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. জসিম জানান, শাহীন একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। তিনি পরিবার নিয়ে ছয়তলা একটি ভবনের নিচতলায় থাকতেন। ভোরের দিকে ওই বাসায় গ্যাসের লাইন লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, শাহীনের শরীরের ৫০ শতাংশ এবং হাফছার ৪০ শতাংশ দগ্ধ ছিল। শাহীনের স্ত্রী ফাহিমার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা দিবস আয়োজনে ব্যাংকগুলোর সহায়তা চাইল ডিএসসিসি
রাজধানীর ১২০ মোড়ে চালু হচ্ছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল