ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৫:৫৬ পিএম

হল দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। দফায় দফায় হামলা-পাল্টা হামলায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে শুরু হওয়া সংঘর্ষ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত থেমে থেমে চলছে। পরিস্থিতি শান্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকা আলিয়া মাদরাসায় অবস্থান করছে। তারা দুই পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হল দখলকে কেন্দ্র করে সংঘাতে জড়ায় দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

শুরুতে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিলেও পরে পাল্টা অবস্থান নিয়ে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয় ছাত্রশিবির। বিকেল সোয়া ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি থমথমে।

থেমে থেমে সংঘর্ষ চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত