যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, আহত ১

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ এএম

ঢাকার যাত্রাবাড়ীতে ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে মো. ইমরান (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাকারিয়া (৩৩) নামের আরেক যুবক আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ইমরান যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার হাকিম খানের ছেলে।

নিহত ইমরানের স্ত্রী সোনিয়া খান জানান, রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা ইমরানকে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। আহত জাকারিয়া চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। এ ঘটনায় জাকারিয়া নামের একজন জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছেন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত