যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শুনা যায়।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর বলেন, সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

প্রাথমিকভাবে জানা যায়, ককটেল বিস্ফোরণ হতে পারে। তবে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। তারা তদন্ত করে দেখছেন প্রকৃত ঘটনা কি।

এম.সি. এইচ
আরও পড়ুন
সর্বশেষপঠিত