রাজধানীর ফুটপাত থেকে একজনের মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পিএম

রাজধানী ঢাকার জাতীয় স্টেডিয়াম লাগোয়া ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে জাতীয় স্টেডিয়ামের ৩ নম্বর গেইটের উত্তর পাশের তার মরদেহ উদ্ধার করা হয়। আনুমানিক ৩৫ বছর বয়সি ওই ব্যক্তির নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

শাহবাগ থানার এসআই আল-আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।তিনি বলেন, ‘জরুরি সেবা নম্বর ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।’

তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই জানিয়ে তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এসআই আল-আমিন বলেন, আশপাশের লোকজন ওই যুবককে চিনতে পারেনি। সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

জেএম
আরও পড়ুন