রবীন্দ্রনাথের ছবিতে কালি দিতে গিয়ে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক নারীর নাম ও পরিচয় জানা যায়নি। আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়।
এ সময় একই স্থান থেকে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াশকে আটক করেছে পুলিশ।
এদিকে আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় একটি কর্মসূচির ঘোষণা দিয়েছিল রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ)।