বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২০৮, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এ তালিকায় ২৮৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ চিত্র দেখা গেছে।
তালিকায় ১৯৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। ভারতের রাজধানী দিল্লি ১৮৩ স্কোর নিয়ে চতুর্থ এবং নেপালের কাঠমান্ডু ১৭২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
তিন ইসরায়েলি ও চার সংগঠনের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা