বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে ঢাকা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ এএম

বায়ুদূষণের মাত্রা বেড়ে আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৩৯, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ওই সময়ে দূষিত শহরের তালিকায় ৩৬২ স্কোর নিয়ে শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। ২২৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা এবং ২২৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ছিল দিল্লি।

এ ছাড়া ২১৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ছিল আফগানিস্তানের কাবুল। ১৮১ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে ছিল পাকিস্তানের করাচি।

বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ‘ভালো’, ৫১ থেকে ১০০-কে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০-কে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ৩০১ থেকে ৪০০ স্কোর হলে বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছায়।

বায়ুদূষণের এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসতন্ত্রের রোগে আক্রান্তদের বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে তাঁদের বাইরে অবস্থান ও শারীরিক পরিশ্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

এমইউ
আরও পড়ুন