নির্বাচন যত দেরি হবে, সমস্যা আরও বাড়বে: ফখরুল

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি দপ্তরগুলোতে ফ্যাসিবাদীরা রয়ে গেছে। নির্বাচন যত দেরি হবে, সমস্যা আরও বাড়বে।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক সংলাপে যোগ দিয়ে শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, বিগত ১৬ বছরে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে, সাত শতাধিক নেতাকর্মীকে গুম করেছে এবং ২০ হাজার মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ।


ক্ষমতার ভারসাম্য রাখার যেসব প্রস্তাবনা এখন আসছে, রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে বিএনপি আগেই এই প্রস্তাবনা দিয়েছে বলে জানান বিএনপির এই শীর্ষ নেতা।
 
বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় জানিয়ে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক নির্বাচন। সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলে ভাল হতো। তাহলে সংস্কার কাজ এগিয়ে যেত।

একাত্তরকে মনে রাখার পরামর্শ দিয়ে ফখরুল বলেন, একাত্তরকে ভুলে গেলে চলবে না। সেটা স্মরণ করেই সব গণতান্ত্রিক লড়াইকে মনে রাখতে হবে।

SN/KK
আরও পড়ুন