রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় লাথি মেরে মেরে বিড়াল হত্যার অভিযোগে আকবর হোসেন শিবলু নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। প্রাণিকল্যাণ আইনে (২০১৯) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইসতিয়াকের আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।
দ্য পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে মামলাটি দায়ের করেন।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন।
অভিযোগে নাফিসা বলেন, মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা মাসুর তাদের জানান, গত ১ ফেব্রুয়ারি তার পোষা বিড়ালটি নিখোঁজ হয়।
পরবর্তীতে সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে দেখা যায়, শিবলু বিড়ালটিকে লাথি মেরে মেরে হত্যা করেছে।

