দূষিত বায়ুর শহর

দু’দিন শীর্ষে থাকার পর আজও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৯ এএম

বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকার নাম। ১৮৯ স্কোর নিয়ে রাজধানীর বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’। তবে গত দুই দিতনের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে ঢাকার বাতাস।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের দেয়া খবরে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের দেয়া তথ্যে জানা গেছে, বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ প্রথম স্থানে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার (১৯৮)। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি (১৮১), পাকিস্তানের করাচি (১৭৬) ও পাকিস্তানের লাহোর (১৭৪)।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

SN/AHA
আরও পড়ুন