দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী (বেগম খালেদা জিয়ার চিকিৎসক হিসেবে পরিচিত) ডা. এ জেড এম জাহিদ হোসেন ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৫ হাজার ১৬৮ ভোট বেশি পেয়েছেন ডা. জাহিদ।
১৯৯টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে তিনি মোট ২ লাখ ৩ হাজার ৮৮৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭১৯ ভোট।
জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে সাংবাদিকদের কাছে বেসরকারিভাবে এ ফলাফল জানান।

