ঘোড়াঘাট দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি ঘোড়াঘাটে পৌঁছে প্রথমে প্রাচীন ও ঐতিহাসিক 'ঘোড়াঘাট দুর্গ' পরিদর্শনে যান। সেখানকার প্রত্নতাত্ত্বিক গুরুত্ব ও বর্তমান অবস্থা পর্যবেক্ষণের পর তিনি উপজেলার অপর বিখ্যাত প্রাচীন স্থাপত্য 'সুরা মসজিদ' পরিদর্শনে যান এবং সার্বিক ঘুরে দেখেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম), ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান লাবলু, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি'র অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এমসিএইচ
আরও পড়ুন